০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখা পৌর নির্বাচনে তিন মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

  • Update Time : ০১:৪৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা পৌর নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মৌলভীবাজার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। মনোনয়ন বৈধ হওয়া মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বিএনপি মনোনীত প্রার্থী আনোয়রুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুল ইসলাম।

মৌলভীবাজার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে কোনো ত্রুটি না থাকায় তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১০ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১১ ডিসেম্বর।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বড়লেখা পৌর নির্বাচনে তিন মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

Update Time : ০১:৪৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০