০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের ইউএনও বদলী গোলাপগঞ্জে, ছাতকে আসছেন গোলাপগঞ্জের ইউএনও
- Update Time : ০৯:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরকে বদলী করা হয়েছে। সরকারী এক প্রজ্ঞাপনে তাকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়। সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের (এনডিসি) মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের প্রেক্ষিতে বদলীর আদেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই আদেশে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানকে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। মোহাম্মদ গোলাম কবির ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর ছাতকে ইউএনও হিসেবে যোগদান করেন। ছাতকে যোগদানের পর তিনি জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও নির্বাচিত হন।





























