০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করেছে সৈয়দপুর আলিয়া মাদ্রাসা
- Update Time : ০৮:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ১ম স্থান অর্জন করেছে। “কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা” বিষয়কে প্রতিপাদ্য করে জগন্নাথপুর উপজেলা প্রশাসন আয়োজিত ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় উপজেলার জুনিয়র ও সিনিয়র গ্রুপে মোট ১০টি প্রতিষ্ঠান অংশ নেয়। সৈয়দপুর মাদ্রাসার বিজ্ঞান বিভাগের মেধাবি ছাত্র ফাহিম আহমদের নেতৃত্বে বিজ্ঞান মেলায় অংশ নিয়ে সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ১ম স্থান অর্জন করে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আজ সোমবার (৩০ নভেম্বর) জগন্নাথপুর রাধারমন মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হয়।





























