১০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতক পাথর ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৬ ডিসেম্বর

  • Update Time : ০২:৪৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতক পাথর ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৬ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। রবিবার রাতে নির্বাচন কমিশনের এক সভা শেষে পাথর ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের তপশীল ঘোষণা করা হয়। গঠিত নির্বাচন কমিশনের সভায় প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হাই আজাদ, নির্বাচন কমিশনার প্রধান শিক্ষক আব্দুল গণি, নির্বাচন কমিশনার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, নির্বাচন কমিশনার ব্যবসায়ী ফরিদ আহমদ ও ব্যবসায়ী আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। নির্বাচনের তপশীল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১১ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ ডিসেম্বর, মনোয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ও আপীল-শুনানী এবং নিষ্পত্তি করা হবে ১৪ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হাই আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতক পাথর ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৬ ডিসেম্বর

Update Time : ০২:৪৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০