১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকের জাউয়ায় মাস্ক ব্যবহার না করায় পথচারীদের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • Update Time : ১১:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৭ পথচারীকে ১হাজার ১শত টাকা ও অধিক মুল্যে মাস্ক বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার জাউয়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির। এ সময় তিনি ব্যবসায়ী ও মাস্ক ব্যবহার না করায় পথচারীদের কাছ থেকে জরিমানা আদায় করেন। এ দিকে সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জাউয়াবাজার এলাকায়। এ সময় চলাচলরত যানবাহনে অভিযান পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৭ জনের কাছ থেকে ১ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করেন তিনি। প্রায় দেড় ঘন্টা ব্যাপী পৃথক অভিযানে জরিমানা আদায়সহ শ্রমিক শ্রেনীর অসচেতন মানুষদের মাঝে বিনা মূল্যে মাস্ক ও বিতরণ করেন দু’ নির্বাহী ম্যাজিষ্ট্রেট। সকলের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির জানিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকের জাউয়ায় মাস্ক ব্যবহার না করায় পথচারীদের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Update Time : ১১:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০