১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে কটুক্তি, ইউপি সদস্য আটক

  • Update Time : ০৬:৫৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারকে নিয়ে কটুক্তি করায় স্বরবিন্দু সরকার তপন নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাত ১২টার দিকে মাধবপুর পৌর এলাকার উকিলপাড়া থেকে আটক করে মাধবপুর থানা পুলিশ।আটককৃত স্বরবিন্দু সরকার উপজেলার দূর্গাপুর গ্রামের শ্রীকান্ত সরকারের ছেলে এবং আন্দিউড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য।

পুলিশ জানায়, সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে স্বরবিন্দু সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারকে নিয়ে বিভিন্ন কটুক্তি এবং গালিগালাজ করেন। ভিডিওটি নিমেষেই ভাইরাল হয়ে যায়।

এ ব্যাপারে আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর মাধাবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। তবে সে মানষিকভাবে কিছুটা অসুস্থ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে কটুক্তি, ইউপি সদস্য আটক

Update Time : ০৬:৫৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০