০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানাইঘাট সীমান্ত থেকে আকবরের মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার
- Update Time : ০১:৪৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলকা থেকে পুৃলিশের বহিস্কৃত উপ পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূইয়ার ব্যাবহৃত দুটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড এবং কাপড়চোপড় উদ্ধার করেছে সিলেট জেলা পুলিশ
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ডোনা সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকা থেকে আকবরের ব্যবহৃত এসব জিনিসপত্র উদ্ধার করা হয় বলে জানান কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) শামসুদ্দোহা।





























