০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অবশেষে ৫৭ ঘন্টা পর বিদ্যুৎ সংযোগ চালু
- Update Time : ০৮:৫৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জ জগন্নাথপুরে অবশেষে বিদ্যুতের মুখ দেখেছেন উপজেলাবাসী। সিলেট নগরীর কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গত মঙ্গলবার সকাল ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেট বিভাগ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
একটানা দীর্ঘ ৫৭ ঘন্টা পর আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। সুত্রে জানাগেছে, পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।





























