০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে প্রবাসীর জায়গা দখল নিয়ে উত্তেজনা

  • Update Time : ০৪:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর জায়গা দখলে নিতে ভবন নির্মানে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। আদালতের রায় পাওয়ার পরও প্রবাসীকে তার জায়গায় ভবন নির্মানে বাঁধা দেয়া হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। বুধবার সকালে জায়গায় বিদ্যমান থাকা প্রবাসীর টিনসেট দোকান কোঠার পরিবর্তে নতুন দ্বিতল মার্কেট নির্মানের কাজ শুরু করলেও দূস্কৃতিকারীরা হামলার চেষ্ঠা চালায়। বিষয়টি নিয়ে গতকাল দিনভর উপজেলার দয়ামীর ইউনিয়নের নতুন বাজার এলাকায় টান টান উত্তেজনা ও থমথমে পরিবেশ বিরাজ করে বিরাজ করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে প্রবাসীর ভাগিনা বাদি হয়ে থানায় অভিযোগ প্রদান করেছেন।

জানা যায়, উপজেলার দয়ামীর ইউনিয়নের তাজপুর গ্রামের আছমত উল্যা ওরফে কাচা মিয়ার ছেলে প্রবাসী আব্দুল হক কাইয়াখাইড় মৌজার অন্তর্ভুক্ত নতুন বাজার এলাকায় থাকা ১০শতক ভূমির একাঅংশে টিনসেট দোকান কোঠা বানিয়ে ২০১৪ সালে ৪ বছরের চুক্তিতে নতুন বাজার এলাকার ইছকন্দর আলীর ছেলে আলী হুসেন কাছে ভাড়া দেন। ভাড়া নেয়ার প্রথম দুই বছর আব্দুল হককে আলি হোসেন ভাড়াও প্রদান করলেও ২০১৭ সাল থেকে স্থানীয় দূস্কৃর্তীকারীদের সেল্টারে আলী হোসেন দোকানের ভাড়া পরিশোধ না করে উল্টো প্রবাসীর জায়গা দখলের পাঁয়তারা মরিয়া হয়ে উঠে বিল্ডিং নির্মানে বাঁধা দিয়ে আসছেন।

এ বিষয়ে ২০১৭ সালে আব্দুল হক বাদি হয়ে আলী হোসেনকে অভিযুক্ত করে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলার বিষয়ে তদন্তপূর্বক জায়গা দখলের পায়তারার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে থানা পুলিশ। দীর্ঘ বিচার কার্য শেষে ২০১৯ সালের ১২ অক্টোবর সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ বিচারক মামলার বাদি আব্দুল হকের অনুকূলে এই মামলার রায় প্রদান করেন। সম্প্রতি আব্দুল হক প্রবাসে থেকে ওই ভূমিতে থাকা পূরাতন টিন সেট স্থাপনা ভেঙে নতুন করে দ্বীতল বিল্ডিং নির্মাণের উদ্যোগে দেশে অবস্থানরত ভাগিনা সুমন মিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট প্রকৌশলীর কাছ থেকে নকশা সংগ্রহপূর্বক ঠিকাদারী প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দ্বীতল ভবন নির্মাণের জন্য মাস খানেক পূর্বে নির্মাণ সামগ্রী ক্রয় করে নিয়ে আসেন। নির্মাণ সামগ্রী রাখার ১০-১৫ দিন পর ভূমিতে থাকা পূরনো টিন সেট দোকান কোঠার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ব্যবসা পরিচালনা করার চেষ্টা করেন আলী হোসেন। বিষয়টি জানাজানির পর স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের হস্তক্ষেপে আলী হোসেন আর কখনও প্রবাসী আব্দুল হকের ওই জায়গায় বিল্ডিং নির্মানে কোনো প্রকার বাঁধা করবে না বলে আশ^স্থ করেন। অবশেষে প্রবাসী আব্দুল হকের লোকজন গতকাল বুধবার ওই জায়গায় নতুন বিল্ডিংয়ের কাজ শুরু করলেও আলী হোসেনসহ তার সহযোগীরা হামলার চেষ্ঠা চালায় এতে এলাকায় উত্তেজনা বিরাজ করে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং এ বিষয়ে সবাইকে শান্ত থাকার নির্দেশ প্রদান করে। এ ঘটনায় আব্দুল হকের ভাগিনা সুমন মিয়া বাদি হয়ে আলী হুসেনকে অভিযুক্ত করে থানায় মামালা দায়ের করেছেন বলে জানা গেছে।

প্রবাসী আব্দুল হকের ভাগিনা সুমন মিয়া বলেন, আলী হোসেনের নেতৃত্বে দূস্কৃতীকারীরা দেশীয় অস্ত্র-অস্ত্র নিয়ে বাজার এলাকায় মহরা দিয়ে নির্মান কাজে নিযুক্ত থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনের উপর হামলার চেষ্ঠা চালায়। নির্মান সামগ্রী জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। নির্মান কাজে বাঁধা পরায় আমাদের প্রায় ১০-১৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনায় আমি থানায় মামালা দায়ের করেছি।

ঘটনাস্থলে উপস্থিত খাপন গ্রামের গাজী আব্দুল গনি বলেন, আমার জানা মতে এই জায়গার মালিক প্রবাসী আব্দুল হক। দীর্ঘ দিন এই দোকান ঘরের ভাড়া না নিয়ে অবৈধভাবে এই জায়গা দখল নেয়ার পাঁয়তারা করছেন আলী হুসেন।

আওয়ামীলীগ নেতা নতুন বাজার এলাকার হাজী আব্দুল মছব্বির বলেন,আমাদের জানামতে ভূমির রেকডীয় মালিক প্রবাসী আব্দুল হক। আদালতের রায় তিনি পেয়েছেন। ভূমিতে নতুন বিল্ডিং নির্মান করার প্রস্তুতি নেয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বনিক জানান, ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় প্রবাসীর ভাগনা বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানীনগরে প্রবাসীর জায়গা দখল নিয়ে উত্তেজনা

Update Time : ০৪:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০