০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি আকবর
- Update Time : ০৩:০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: রায়হান হত্যার ঘটনার মূল হোতা পুলিশের বরখাস্তকৃত উপ পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূইয়াকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবুল কাশেমের আদালতে হাজির করে পিবিআই। আদালতে আকবর স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেওয়ায় তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।





























