০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে এক সাথে ৩টি বাছুর প্রসব, গাভী দেখতে ভিড়!

  • Update Time : ১১:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় গাভীর এক সাথে তিনটি বাছুর প্রসব করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি জানাজানি হলে দেশি এ গাভী দেখতে ভিড় জমান উৎসুক জনতা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে যায় গাভী ও বাছুর তিনটির ছবি।
সালেহ আহমদের চাচাতো ভাই সুজন মিয়া বলেন, ‘প্রায় তিনমাস পূর্বে গাভীটি ক্রয় করে আনা হয়। একজন বেতনভুক্ত লোক এটি লালন-পালন করছেন। গাভীটি এক সঙ্গে তিনটি বাছুর প্রসব করায় সকলেই খুশি। তবে, প্রসবের কয়েক ঘন্টা পর একটি বাছুরকে গাভী পা দিয়ে চাপ দেয়ায় সেটি মারা যায়।’ এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবদুশ শহীদ হোসেন জানান, সকালে ফেসবুকে খবরটি দেখেছি। গাভী ও বাছুরগুলো দেখতে যাচ্ছি। এটি অস্বাভাবিক ঘটনাই বলতে হয়। সচরাচর এমনটি ঘটে না। ওই গাভীর তিনটি ডিম্বাণু হওয়ায় তিনটি বাছুর প্রসব করেছে।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে এক সাথে ৩টি বাছুর প্রসব, গাভী দেখতে ভিড়!

Update Time : ১১:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০