০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে মদের বার চালুর তৎপরতা বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন

  • Update Time : ০৫:৫৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: দেশের আধ্যত্মিক নগরী সিলেটের অন্যতম প্রাণকেন্দ্র জল্লার পার এলাকায় হোটেল গ্রান্ড প্যালেসে মদের বার চালুর অশুভ তৎপরতা বন্ধের দাবিতে জল্লার পার, দাঁড়িয়া পাড়া, মির্জাজাঙ্গাল, জামতলা ও জিন্দাবাজারের সচেতন এলাকাবাসীর উদ্যোগে এবং দ্বীনি সংগঠন ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মাওলানা খায়রুল ইসলামের সভাপতিত্বে হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী ও ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আখতার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগরী হেফাজতে ইসলামের সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাহ মমশাদ আহমদ, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগীর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, হেফাজতে ইসলাম সিলেট মহানগরীর সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান,

জামেয়া মাদানিয়া কাজির বাজারের প্রিন্সিপাল মাওলানা ছামীউর রহমান মুছা, হাফিজ মাওলানা আহমদ সগীর, কাউন্সিলর সান্তনু দত্ত সনতু, বিশিষ্ট মুরব্বী গৌছুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম মিলন, সাবেক কাউন্সিলর হাজী রাজিক মিয়া, এহছানুল হক তাহের, তফাজ্জুল হোসেন ইমন, সাখাওয়াত হোসেন খান শিপলু, সাইদুল হক, রাশেদ আহমদ প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, নিজেদের ঐতিহ্য রক্ষায় সিলেটবাসীর বিগত দিনের দূর্বার আন্দোলনের কথা হয়তো বর্তমান প্রশাসনের জানা নেই। হযরত শাহজালাল (রহ.) এর সিলেট নগরীতে অবাধে মদের বেচাকেনা করে সিলেটের পবিত্রতা নষ্ট করা হবে আর সিলেটের জনগণ আঙ্গুল চোষবে, তা ভাবলে প্রশাসন ভূল করবে। সিলেটের কিংবদন্তী আলেমে দ্বীন বীর মুজাহিদ প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমানের (রহ.) রূহানী সন্তানেরা এখনো জীবিত আছেন। তাই আমরা আশা করি, যত দ্রুতসম্ভব প্রশাসন তা বন্ধে উদ্যোগ নেবে। অন্যথায় সিলেটের আলেম-উলামা, হেফাজতে ইসলাম, ইমাম সমিতি সহ সর্বস্তরের জনতার সমন্বয়ে দূর্বার আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে। মানববন্ধনের সমাপ্তিলগ্নে ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গফ্ফার প্রশাসনের নিকট নি¤েœাক্ত দাবী ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন :

১। অত্র এলাকায় মাদকের অবাধ ছড়াছড়ি বন্ধে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে।

২। অবিলম্বে হোটেল গ্রান্ড প্যালেসে মদের বার বন্ধ ঘোষণা দিতে হবে।

৩। হোটেল কতৃপক্ষ তাদের ওয়েবসাইট থেকে বারের বিজ্ঞাপন বন্ধ করতে হবে এবং তা প্রচারের জন্য ক্ষমা চাইতে হবে।

৪। ভবিষ্যতে হোটেলে কোন অনৈতিক কার্যক্রম হবে না মর্মে মুচলেকা দিতে হবে।

৫। হোটেল গ্রান্ড প্যালেস সহ নগরীর অন্যান্য সকল বার ও সকল অসামাজিক কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে হবে।

৬। সিলেট-১ আসনের সংসদ সদস্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মোমেন সাহেবের নিকট ১৪ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে গণস্বাক্ষর গ্রহণ করে স্বারকলিপি প্রদান করা হবে।

৭। প্রশাসন যদি উক্ত দাবীসমূহের কার্যকর ভূমিকা গ্রহণ না করেন, তাহলে হেফাজতে ইসলাম সহ সিলেটের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে পরামর্শের ভিত্তিতে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে মদের বার চালুর তৎপরতা বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন

Update Time : ০৫:৫৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০