০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকবরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর
- Update Time : ০২:৫৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান আহমদ হত্যার প্রধান অভিযুক্ত গ্রেপ্তারকৃত আকবর হোসেন ভূইয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুর পৌণে ১টার দিকে সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেম এর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন জানান, রায়হান হত্যার মূল রহস্য উদঘাটনের জন্য আমরা আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চাই। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বেলা দেড়টার দিকে আকবরকে আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কঠোর নিরাপত্তার বেষ্টনির মধ্য দিয়েই আকবরকে আদালতে নেওয়া হয়। গতকাল সোমবার জেলা পুলিশ রাত ৭টার দিকে আকবরকে পিবিআই কাছে হস্তান্তর করেছে।





























