০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি

  • Update Time : ০৮:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২টি ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুণ নিয়ন্ত্রণে আনতে আরও দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আন্তত অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়িরা। সোমবার (৯ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের আজমিরীগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সূত্রে জানা যায়- বাজারের ব্যবসায়ি মখলিছ মিয়ার পেট্রোলের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুণের সূত্রপাত হয়। নিমেষেই আগুন ভয়াবহ আকার ধারণ করে পাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।

নিয়ন্ত্রণে স্থানীয়রা আপ্রাণ চেষ্টা চালান। প্রায় ২ ঘন্টার চেষ্টায় অবশেষে সেলু পাম্পের মাধ্যমে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু এর মধ্যে অন্তত ১২টি প্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। এছাড়া আগুণ নিয়ন্ত্রণে আনতে আরও দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। আগুণ নিয়ন্ত্রণে আসার পর হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

ব্যবসায়িদের দাবি, অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-মোটরসাইকেল পার্সের দোকান, কাপড়ের দোকান, মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার, মোদি মালের দোকান। ঘটনার খবর পেয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউর রহমান খান, উপজেলা সহকারি কমিশিনার (ভুমি) উত্তম কুমার দাশ ও পৌর প্রশাসক গোলাম ফারুকসহ প্রশাসনের কর্মকর্তার ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউর রহমান খান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি

Update Time : ০৮:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০