০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৩ সন্তানের জননীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার
- Update Time : ০৭:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৩ সন্তানের জননীকে বিয়ের প্রলোভনে জোরপূর্বক একাধিকবার ধর্ষণের অভিযোগ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানার এসআই দ্বীপংকর সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জগন্নাথপুর পশ্চিম বাজার থেকে জগন্নাথপুর বাজারে বসবাসকারী সুনামগঞ্জ সদর উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত রইছ আলীর ছেলে মোঃ আশরাফুল ইসলাম (২৬)কে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ৩ সন্তানের জননীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আশরাফুল ইসলাম একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের অভিযোগে থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে গতরাতে গ্রেফতার করে আজ রোববার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।





























