০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে এক নবজাতক শিশুর মা-বাবার পরিচয় শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত
- Update Time : ০৫:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নবজাতককে রেখে পালিয়ে গেছে শিশুটির মা-বাবা। নবজাতক শিশুর মা-বাবার পরিচয় শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) বিকেলে সন্তান সম্ভাবা স্ত্রী পরিচয়ে সাইদা বেগমকে নিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের ফারুক মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বিকেলে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। শিশুটির মা বাবা সন্ধ্যার পর শিশুটিকে হাসপাতালে রেখে পালিয়ে যায়। হাসপাতালে ভর্তির সময় দেওয়া তাদের তথ্য মতে খোঁজ নিয়ে কোন সন্ধান মিলেনি।
এদিকে নবজাতক শিশুর মা-বাবার পরিচয় শনাক্ত করতে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানাগেছে।





























