০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথ প্রেস ক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ প্রেস ক্লাবের বিশেষ সভা শনিবার সকালে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেস ক্লাবের কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনার পর সর্বসম্মতিক্রমে নানান সিদ্ধান্ত গ্রহন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, সদস্য শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া প্রমুখ।





























