ছাতকে শব্দসিঁড়ি সাহিত্য পরিষদের সাহিত্য পাঠ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
- Update Time : ১২:৫৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ছাতক উপজেলার স্বতন্ত্র-গণশিক্ষা প্রতিষ্ঠান শব্দসিঁড়ি সাহিত্য পরিষদের উদ্যােগে গুণীজন সংবর্ধনা ও সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। পরিষদের উপদেষ্টা উপদেষ্টা সমাজসেবক, শিক্ষানুরাগী, যুক্তরাজ্য প্রবাসী আ.লীগ নেতা আব্দুল মালিক কে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ঝিগলী গণ পাঠাগারে সংবর্ধনা প্রদান করা হয়।
শব্দ সিঁড়ি সাহিত্য পরিষদের সভাপতি কবি ইমামুল ইসলাম রানার সভাপতিত্বে ও শব্দসিঁড়ি সাহিত্য পরিষদের অন্যতম সদস্য, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাফি আহমদ রিংকুর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলার উপ- সহকারি কৃষি কর্মকতা আরিফ চৌধুরী, সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী, সসাজসেবক, শিক্ষানুরাগী, আ.লীগ নেতা শব্দসিঁড়ি সাহিত্য পরিষদের উপদেষ্টা আব্দুল মালিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলার জনতা মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম, সুনামগঞ্জ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক আবর মিয়া পীর, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা আলী আসগর, জামেয়া তাওয়াকুলিয়া চক কাশিমপুর বিশ্বনাথের ভাইস প্রিন্সিপাল মাওলানা মতিউর রহমান শাসননবী।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ছাতক উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা ফারুক আহমদ, মাষ্টার জমিরুল হক, বাউল মছলন্দর আলী, শব্দসিঁড়ি সাহিত্য পরিষদের সহ-সভাপতি আছির ফয়ছল , পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল বিন আইয়ুব, ফয়জুল ইসলাম, আজাদ মিয়া, আবুল আসকার জীবন, হাসান আল মামুন, মারুফ আহমদ, হাফিজ শাহরিয়ার, মোজাহিদুল ইসলাম শাওন, ছায়েম আলী, মুহিত আহমদ, অহিদুজ্জামান, মাসুম আহমদ, সজিব আহমদ, এমরান আহমদ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।





























