মহানবী (সা:)কে অবমাননার প্রতিবাদে জগন্নাথপুর আশারকান্দি ইউনিয়নে তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ
- Update Time : ০৪:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ কে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নে তৌহিদী জনতার উদ্যােগে বুধবার (৪ নভেম্বর) বিকেলে দাওরাইল বাজারে দাওরাই মাদরাসার মুহতামিম মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে মাওলানা কে এম ফয়েজ আহমদ ও মাওলানা এরশাদ খান আল হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে

বক্তব্য রাখেন মাওলানা এমদাদুর রহমান খান, মাওলানা শকিকুর রহমান খান, মাওলানা হুসাইন আহমদ সাহেবজাদায়ে শায়খে শেওরা, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা জরিফ খান, ক্বারী নজরুল ইসলাম খান, মাওলানা আব্দুস সালাম,
মাওলানা নুরুল আমিন খান জাহাঙ্গীর, মাওলানা লোকমান আহমদ, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা ফয়েজ উদ্দিন, সেলিম আহমদ, আব্দুল মুকিত, পারভেজ আহমদ, তাজিল মিয়া, আব্দুল ওয়াহিদ, মাওলানা লোকমান আহমদ, মাওলানা মাহবুব আহমদ, মাওলানা ফখরুল ইসলাম প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্স যদি মুসলমানের কাছে ক্ষমা না চায় তাহলে সারা বিশ্বের মুসলমান তাদেরকে বয়কট করবে।





























