দক্ষিণ সুনামগঞ্জে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- Update Time : ০৩:৫১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জে বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চিকারকান্দি বাজারে পূর্ব পাগলা তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রিন্সিপাল মাও. আকতার হোসেনের সভাপতিত্বে মাওলানা মুহা. আলী খাঁন ও বদরুল আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, শায়খ জামাল উদ্দিন, মাও. আশিকুর রহমান, মাও. নজরুল ইসলাম, মাও. আ: হাফিজ, আহমদ জামাল, মাও. কুতুব উদ্দিন, মাও. হাসান আহমদ, মাও. ইজাজুল ইসলাম, মাও. আ: হাই, মাও. মাশুক আহমদ ও মাও. ছমির উদ্দিন।
সমাবেশো বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.)কে অবমাননা করার জন্য বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্য বর্জন সহ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে রাষ্ট্রীয়ভাবে এ ঘটনায় নিন্দা জানানোর জন্য সরকারকে আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, মাও. মহিউদ্দিন, আ: লতিফ, সৈয়দুর রহমান, মাও. নোমান আহমদ, ইমদাদুল হক, ইমরান হোসেন প্রমুখ। সভা শেষে কয়েক শতাধিক জনতার অংশগ্রহণে চিকারকান্দি বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পঞ্চগ্রাম পয়েন্টে এসে দোয়ার মাধ্যমে শেষ হয়। বিজ্ঞপ্তি





























