দক্ষিণ সুনামগঞ্জে জেল হত্যা দিবসে ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৪:১৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: জেল হত্যা দিবস উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জে ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল মাহমুদ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সমীরণ দাস সুবীর। এসময় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক শাহিনুর আহমদ সুলতান, ছাত্রলীগ নেতা শুয়েব মিয়া, মাছুম আহমদ, শুভ দাস, জিয়াউর রহমানসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























