জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশিদ ভূঁইয়ার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ
- Update Time : ০৮:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে নির্বাচিত মেয়র মোঃ মিজানুর রশিদ ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেছেন। পৌর মিলনায়তনে আজ সোমবার (২ নভেম্বর) দুপুরে ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হকের সভাপতিত্বে ও সচিব সতীশ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠিত আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ।

বক্তব্য রাখেন নির্বাচিত মেয়র মোঃ মিজানুর রশিদ ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক মাসুম আহমদ, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীরসহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।





























