০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশিদ ভূঁইয়ার শপথ গ্রহণ সম্পন্ন

  • Update Time : ০৫:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া আজ রোববার (১ নভেম্বর) দুপুরে শপথ গ্রহণ করেছেন।

সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার মশিউর রহমান জগন্নাথপুর পৌরসভার ৫ বারের সফল ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার ছেলে ইকড়ছই গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা মিজানুর রশীদ ভূইয়াকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডঃ মিছবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, সহ-সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, জগন্নাথপুর উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মাসুম আহমদ, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সহ-সভাপতি সায়মন আহমদ, ব্যবসায়ী উজ্জল আহমদ সহ দলীয় নেতাকর্মী অংশ নেন।

উল্লেখ্য, জগন্নাথপুর পৌরসভার মেয়র হাজি আব্দুল মনাফ গত ১২ জানুয়ারি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে মেয়র পদ শুন্য হয়ে যায়। শুন্য পদে গত ২৯ মার্চ জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। পরবর্তীতে করোনা ভাইরাসের কারণে উপনির্বাচন স্থগিত হয়ে যায়। স্থগিত হওয়া উপনির্বাচন গত শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ১১টি কেন্দ্রের ৭২টি বুথে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ১১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামীলীগ মনোনীত, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভুঁইয়া (নৌকা) প্রতিকে ৬১৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র হাজি আব্দুল মনাফের ছেলে আবুল হোসেন সেলিম (জগ) প্রতিকে ৩৬৩৭ ভোট পান। বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে রাজু আহমদ ১৩৩৪ ভোট পান। স্বতন্ত্র প্রার্থী মোবাইলফোন প্রতীকে বিএনপি নেতা আবিবুল বারী আয়হান ১০১৬ ভোট পান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশিদ ভূঁইয়ার শপথ গ্রহণ সম্পন্ন

Update Time : ০৫:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০