মহানবী (সা:)-এর অবমাননার প্রতিবাদে সুনামগঞ্জ পৌর খেলাফত মজলিসের মানববন্ধন অনুষ্ঠিত
- Update Time : ০১:০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ফ্রান্স সরকার কর্তৃক মহানবী (সা:) এর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ আসর স্থানীয় ট্রাফিক পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌর সভাপতি হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ সভাপতি সাখাওয়াত হোসাইন মোহন। মাওলানা আলী খানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা খলীল আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, দোয়ারা বাজার উপজেলা সভাপতি মাওলানা ফারুক আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নূরুল ঈমান, বিশ্বম্বরপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বাতেন, জামালগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওলানা আলী আকবর, জগন্নাথপুর থানার দায়ীত্বশীল মাওলানা নাজীম উদ্দিন, বাংলাদেশ ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ কামাল সাজু, হাফিজ মোস্তাফিজুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন সরকারী জুবলী স্কুলের সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: মকবুল হোসেন, সুনামগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা আক্কাস আলী, দোয়ারা বাজার উপজেলা সেক্রেটারী মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র মজলিস জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, মুহাম্মদ জহিরুল ইসলম, আইনুদ্দিন সুজন, মাওলানা বদরুল আলম, মাওলানা মাশুক আহমদ, সেবুল আহমদ প্রমুখ।





























