০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে পূজা মন্ডপে আনসার ও ভিডিপির মোবাইল টিম

  • Update Time : ১২:০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে মোবাইল টিমের মাধ্যমে পূজা মন্ডপের নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দায়িত্ব পালন করে যাচ্ছে। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৫টি টিমের মাধ্যমে ছাতক উপজেলার ৩৬টি পূজা মন্ডপে দায়িত্ব পালন করছেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫০জন সদস্য শিফটিং পদ্ধতিতে দায়িত্ব পালন করছেন। এর নেতৃত্বে রয়েছেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান। সহযোগিতায় রয়েছেন, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার ফারুক আহমদ। শারদীয় দূর্গোৎসব শুরু হওয়ার প্রথম থেকেই মোবাইল টিমের মাধ্যমে মন্ডপে-মন্ডপে দায়িক্ব পালন করে যাচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান জানান, পূজা মন্ডপের শৃংখলা রক্ষায় প্রতি বছর মন্ডপে-মন্ডপে আনসার বাহিনীকে নিয়োগ দেয়া হতো। এ বছর সরকারি নির্দেশনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোবাইল টিমের মাধ্যমে পূজা মন্ডপের শৃংখলা ও নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে পূজা মন্ডপে আনসার ও ভিডিপির মোবাইল টিম

Update Time : ১২:০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০