ছাতক পৌরসভার ৭ নং ওয়ার্ডের পূজা মন্ডপ পরিদর্শনে কাউন্সিলর প্রার্থী লায়েক মিয়া
- Update Time : ১১:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আসন্ন পৌর নির্বাচনে এ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী লায়েক মিয়া। রবিবার বিকেলে এক মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে কর্মী-সমর্থকদের নিয়ে তিনি শহরের কালীবাড়ি, মহাপ্রভুর আখড়া, ত্রিনয়নী ও চৈতন্য সংঘ পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এসময় বিশাল শো-ডাউনের মধ্যে একটি গাড়ীতে থেকে তিনি ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানান। পূজা মন্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন হাজী নিজাম উদ্দিন, মোঃমঈন উদ্দিন, হেমেন্দ্র রায়, আবু হুরায়রা সুরত, হাজী শামছুল ইসলাম, আনোয়ার খান, নূরুল আমিন, আব্দুল গণি, হাজী আব্দুর রশিদ, রাহিম মিয়া, আবুল হুসেন (নেতা), হিরা মিয়া, অধির কর, শাহজাহান মিয়া, কালা মিয়া, আলাউদ্দিন, আলমগীর হুসেন, রাখাল দে, জাহাঙ্গীর হোসেন, শাহ আলম, আবুল খয়ের টুটুল, আরাফাত আলী, জাহির মিয়া, জাহিদ হোসেন, আমরু মিয়া, মিল্টন আহমদ, সুলেমান খান সুমন, তৌহিদুর রহমান, আবুল হোসেন খান, শিপু কর, শিপলু দাস, বানু কর, খালেছ মিয়া, যীশু দাস, মিন্টু কর, দীপক কর, সুহেল আহমদ, ইকবাল হোসেন, নিরেন দাস, পল্টু দাস, হানিফ মিয়া, সিরাজ উদ্দিন, রহিম আলী, মোহাম্মদ আলী, সত্যেন্দ্র দাস, মহেশ দে, নেপাল দাস, নান্টু দাস প্রমুখ।





























