০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন
- Update Time : ১১:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। রবিবার সন্ধ্যায় পূজা মন্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম। এসময় প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, দৈনিক সংবাদ’র ছাতক প্রতিনিধি তমাল পোদ্দার, দৈনিক কালের কন্ঠ পত্রিকার ছাতক প্রতিনিধি মাহবুব আলম, সাংবাদিক আমির আলী, সদরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। কালীবাড়ি পূজা মন্ডপ পরিদর্শনকালে ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, কাউন্সিলর ও প্যানেল মেয়র তাপস চৌধুরী, আওয়ামীলীগ নেতা আবু সাঈদ চৌধুরী বাবুল, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লায়েক মিয়া ও শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া পূজা মন্ডপ পরিদর্শনকালে পৌর মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী উপস্থিত ছিলেন।





























