১০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় তাপস চৌধুরীর পুজা মন্ডপ পরিদর্শন

  • Update Time : ০১:০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী শহরের পুজা মন্ডপ পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে তিনি শতাধিক মোটরসাইকেল সহ শোভাযাত্রার মাধ্যমে কর্মী-সমর্থকদের নিয়ে শহরের হাসপাতাল রোডের ত্রি-নয়নী পূজা মন্ডপ, মন্ডলীভোগের চৈতন্য সংঘের পূজা মন্ডপ, কালীবাড়ী পূজা মন্ডপ ও গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া পূজা মন্ডপ পরিদর্শন করেন। শোভাযাত্রার সময় নিজ গাড়িতে দাঁড়িয়ে ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানান তিনি। মোটর সাইকেল শোভাযাত্রা শেষে শহরের বাগবাড়ী এলাকার বাসিন্দা, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সাদমান মাহমুদ সানির বাসভবনে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তাপস চৌধুরী বলেন, ওয়ার্ডবাসীর অকৃতিম ভালবাসা ও সমর্থনে তিনি বার-বার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ভবিষ্যতেও তিনি ওয়ার্ডবাসীর কাছে ভালোবাসা, সহযোগিতা, আশির্বাদ ও দোয়া প্রার্থনা করেন। পৌরসভা প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান সময় পর্যন্ত ৭ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন। পৌরসভার প্যানেল মেয়র ছাড়াও একাধিকবার তিনি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় তাপস চৌধুরীর পুজা মন্ডপ পরিদর্শন

Update Time : ০১:০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০