১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে খেলাফত মজলিসের মানববন্ধন

  • Update Time : ০১:০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে খেলাফত মজলিসের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিলেটের রায়হান হত্যা, দেশব্যাপী গণধর্ষণ, দূর্নীতি, লুটপাট, রাজনৈতিক নিপীড়ন, রাষ্ট্রীয় নির্যাতনের প্রতিবাদ ও দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলাধীন ধারণ বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। খেলাফত মজলিস উপজেলার উত্তর খুরমা ও দক্ষিন খুরমা ইউনিয়ন শাখার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সংগঠনের উত্তর খুরমা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন আল মামুনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সালেহ আহমদ, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হাফেজ তহুর আহমদ, খেলাফত মজলিসের দক্ষিন খুরমা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মফজ্বল আলী, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা নুরুল আলম প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে হাফেজ সায়েম আহমদ, মাওলানা নুর অহমদ, ক্বারী আবদুল আজিজ, হাফেজ আবুল কালাম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আতিকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে খেলাফত মজলিসের মানববন্ধন

Update Time : ০১:০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০