১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০

  • Update Time : ০১:৩৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা ২ টার দিকে উপজেলার জগদল ইউনিয়নের রায়বাঙ্গালী গ্রামে আঃ মালিক-ইউপি সদস্য মনু মিয়া ও জাহির আলী-বুরহান মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন- জাহির আলী-বুরহান মিয়ার পক্ষের গুলিবিদ্ধ আব্দুল মতিনের ছেলে তরিকুল ইসলাম (২০), আলম উল্লাহর ছেলে জগলু (২৫), হারুন মিয়ার ছেলে নুর আলম (২৫), ফরুক মিয়ার ছেলে রুহুল আমিন (৩৩), সারজুল (১৮), আব্দুল ওয়াহিদের ছেলে ইকবাল মিয়া (১৮), জরিপ উল্লাহর ছেলে ফারুক মিয়া (৪০)। এরমধ্যে গুরুতর আহত তরিকুল ইসলাম ও জগলু মিয়া কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এছাড়া অন্য আহতদের দিরাই সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আব্দুল মালিক– মনু মিয়ার পক্ষের আহত মাহমদ আলীর ছেলে টিপু মিয়া (৩৫), ফজর আলীর ছেলে শ্যাম মিয়া (৪০), সইফুল্লার ছেলে মায়াদ (৪৫) কে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়।

এলাকাবাসী সূত্রে জানা য়ায়, আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে রায়বাঙ্গালী গ্রামের আব্দুল মালিক-ইউপি সদস্য মনু মিয়া ও একই গ্রামের জাহির আলী-বুরহান মিয়ার লোকজনদের মাঝে মাঝে মামলা হামলার ঘটনা ঘটে আসছে। শুক্রবার বেলা ২ টার দিকে গ্রামের মাদ্রাসার জমি ইজারা দেওয়া কে কেন্দ্র করে দুপক্ষের মাঝে বাকবিতণ্ডায় হয়, এরই জের ধরে আব্দুল মালিক-মনু মিয়ার লোকজন অবৈধ আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজিয়া ইসলাম একজন গুলিবিদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন গুরুতর আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় দুইজন কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০

Update Time : ০১:৩৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০