১১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকের আলীগঞ্জ বাজারে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন ও দফতর স্থাপনের দাবিতে আবেদন

  • Update Time : ০৯:৩১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকের আলীগঞ্জ বাজারে দক্ষিণ ছাতক উপজেলা সদর দফতর স্থাপনের দাবিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন কমিটি। বুধবার (২১ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের কাছে আবেদনপত্র প্রদান করেন সংগঠনের আহ্বায়ক আব্দুল মালিক। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কোষাধ্যক্ষ সুলতান খাঁন, সংগঠনের সদস্য সুমন তালুকদার, আবুল আকছান জীবন প্রমুখ।

আবেদনের অনুলিপি দেয়া হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, সুনামগঞ্জ-৫ আসনের এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্যসচিব, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ছাতক উপজেলা নির্বাহী অফিসারকে।

আবেদনে তারা উল্লেখ করেন দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের পর স্থানীয় আলীগঞ্জ বাজারে এর সদর দফতর হলে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর অবকাঠামোগত উন্নয়ন হবে। দক্ষিণ ছাতক এলাকার ৫ টি ইউনিয়ন নিয়ে নতুন সতন্ত্র দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন ও এর সদর দফতর আলীগঞ্জ বাজারে হওয়া প্রয়োজন বলে কমিটির নেতা ও এলাকাবাসীর দাবী।

তারা আবেদনে আরো উল্লেখ করেন, ঐতিহ্যবাহী আলীগঞ্জ বাজারে উপজেলা সদর দফতর স্থাপিত হলে শিক্ষা-চিকিৎসাসহ নানা ক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানে আধুনিকতার ছোঁয়া লাগবে। তাই দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন এবং আলীগঞ্জ বাজারে এর সদর চাওয়া এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকের আলীগঞ্জ বাজারে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন ও দফতর স্থাপনের দাবিতে আবেদন

Update Time : ০৯:৩১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০