০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে মাদক মামলার আসামীসহ দু’জন গ্রেফতার

  • Update Time : ০২:৩০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে মাদক দ্রব্য বিক্রির দায়ে ১০টি মাদক মামলার আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার ভোর রাতে শহরের নোয়ারাই বাজারের পশ্চিম পাশের একটি দোকানের সামন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ছাতক পৌর শহরের মন্ডলীভোগ এলাকার কুঠি মিয়ার ছেলে মোখলেস মিয়া (৫০) ও উদয় কর’র ছেলে, ১০টি মাদক মামলার পলাতক আসামী সুনীল কর (৪২)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাতক পৌর শহরের মন্ডলীভোগ এলাকার মাদক ব্যবসায় জড়িত এ দু’জনকে নোয়ারাই বাজার থেকে মদসহ গ্রেফতার করে পুলিশ। ছাতক থানার এসআই ইয়াছিন মুন্সীর নেতৃত্বে এসআই মহসিন, আনোয়ার হোসেন, এএসআই জয়নাল আবেদীন তাদের গ্রেফতার করেন। আটককৃতদের বিরুদ্ধে ছাতক থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। এসআই ইয়াছিন মুন্সী জানান, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। আটককৃত সুনীল করের বিরুদ্ধে মাদক আইনে ইতোপূর্বে আরও ১০টি মামলা রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে মাদক মামলার আসামীসহ দু’জন গ্রেফতার

Update Time : ০২:৩০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০