০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে সিন্ডিকেটের মাধ্যমে আলুর দাম বৃদ্ধি ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- Update Time : ০২:০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিন্ডিকেটের মাধ্যমে আলু বিক্রির দায়ে ছাতক শহরের চার ব্যবসায়ীকে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতক বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। এসময় শহরের সালিক এন্ড রমিজ স্টোর, আজমল ট্রেডার্স, অারিফ ভেরাইটিজ স্টোর, হাসান স্টোর ও সজল কাঁচা বাজারের আড়ৎ’র ব্যবসায়ীদের কাছ থেকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আলুর দাম বেশি নেয়ায় ওই চারজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাজারের প্রতিটি দোকানে দ্রব্যের বিক্রয়মূল্য প্রর্দশনেরও নিদের্শ দেয়া হয়েছে।





























