০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকের ব্যবসায়ী হাজী ইসহাক আলী আর নেই

  • Update Time : ০৩:৫০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সালিশ ব্যাক্তিত্ব বৃহত্তর গনেশপুর এলাকার ইসলামপুর গ্রামের মরহুম হাজী ইলিয়াছ আলীর ছোট ভাই ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী ইসহাক আলী সোমবার বিকেল ৩ ঘটিকার সময় সিলেট নগরীর একটি বেসরকারী ক্লিনিকে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না…. রাজিউন)। রাত ৮ টায় ছাতক পাবলিক খেলার মাঠে (শেখ রাসেল মিনি স্টেডিয়াম) জানাযা শেষে গ্রামের বাড়িতে দ্বিতীয় দফা জানাযা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। এদিকে হাজী ইসহাক আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী জয়নাল মিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হাসান সহ পাথর ব্যবসায়ী সমিতির সকল নেতৃবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকের ব্যবসায়ী হাজী ইসহাক আলী আর নেই

Update Time : ০৩:৫০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০