দোয়ারাবাজারে গভীর রাতে এক ধর্ষককে আটক করলো জনতা
- Update Time : ০২:২৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে ধর্ষক মানিক মিয়া ওরফে ছালিক (২৬)কে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সে উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল কালামের পুত্র। ঘটনাটি ঘটে একই ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের হেলাল মিয়ার বাড়িতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের জনৈক ষোড়শী মেয়ে পার্শ্ববর্তী দ্বীনেরটুক গ্রামে আত্মীয় হেলাল মিয়ার বাড়িতে বেড়াতে গিয়ে বুধবার দিনগত রাতে ধর্ষণের শিকার হয়। স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে ধর্ষক মানিককে আটক করে পুলিশে খবর দেন। দুপুরে দোয়ারাবাজার থানার এসআই নোবেল সরকার ধর্ষক ও ধর্ষিতাকে আটক করে থানায় নিয়ে যান।
দোয়ারাবাজার থানার ওসি নাজির আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা ও ধর্ষককে শুক্রবার (৯ অক্টোবর) আদালতে পাঠানো হবে।





























