ধর্ষণের বিরুদ্ধে সুনামগঞ্জে সাংস্কৃতিক কর্মীদের প্রতিবাদী কর্মসূচি
- Update Time : ০৩:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের এমসি কলেজ, নোয়াখালী ও পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি এলাকাসহ দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন প্রবণতা বেড়ে যাওয়ার প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালন করেছে সাংস্কৃতিক সংগঠকরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার রোড এলাকায় বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বন্ধন থিয়েটার সুনামগঞ্জ শাখার আয়োজনে প্রতিবাদী গান, কবিতা. নাচ ও ছোট নাটিকা এবং প্রতিবাদ সমাবেশের মাধ্যমে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।
বন্ধন থিয়েটারের সভাপতি সামির পল্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, থিয়েটার সুনামগঞ্জের দলনেতা দেওয়ান গিয়াস চৌধুরী, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সুনামগঞ্জ প্রসেনিয়ামের দলনেতা রুবেল খান, সৃষ্টি আবৃত্তি ও অভিনয় কেন্দ্র এর সভাপতি সামিনা চৌধুরী মনি, জাগরণী স্কাউটস গ্রুপের সম্পাদক আহসান রাজীব, ছাত্রনেতা আবু তাহের প্রমুখ।
বিজ্ঞাপন





























