সিলেটে মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ
- Update Time : ০২:৪৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটে এবার ধর্ষণের শিকার হয়েছে চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী। তাকে ধর্ষণে সহায়তা করে বড় ভাইয়ের বন্ধুর সহায়তায় তাকে মুখ বেঁধে ধর্ষণ করা হয়। এ ধর্ষণের ঘটনাটি ঘটে সিলেট নগরীর আখালিয়ার বড়টিলা এলাকায়। এ ঘটনায় শনিবার (৩ অক্টোবর) জালালাবাদ থানায় মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর বাবা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্যাতিতা মাদ্রাসাছাত্রী ২৫ সেপ্টেম্বর রাতে তার বড় ভাইয়ের বন্ধু জনির স্ত্রী অসুস্থ শুনে তাকে দেখতে যায়। রাত ১২টার দিকে আখালিয়ার বড়টিলা এলাকার বাসিন্দা রোমান আহমদ (২৬) জনির বাড়ির সামনে এসে তাকে ডাকাডাকি শুরু করে। তখন সে বাইরে আসতে না চাইলেও জনির কথায় সে রোমানের সামনে যায়। তখন রোমান মাদ্রাসাছাত্রীর মুখ বেঁধে স্থানীয় শহীদ মিয়ার কলোনির একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন আহমদ এমন অভিযোগে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার পর আসামিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।





























