সিলেটে অপহৃত ভারতীয় নাগরিক উদ্ধার, ৪ বাংলাদেশি আটক
- Update Time : ০৩:০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটে অপহৃত ভারতীয় এক নাগরিককে উদ্ধার করলো এসএমপির ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি ও কোতোয়ালি পুলিশ। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা রাতে নগরীর শেখঘাট কলাপাড়াস্থ আম্বিয়ার কলোনীর বাসিন্দা সুজিত বিশ্বাসের বসতঘর থেকে ওই নাগরিককে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ভারতীয় নাগরিক ওয়ানসিমপের বিয়াম (২৬) ভারতের মেঘালয় শিলং পূর্ব জৈন্তাহিল জেলার লাদরাইমাল এলাকার ওয়ানসুক ব্লাহ এর ছেলে।
তাকে অপহরণের দায়ে ৪ বাংলাদেশী না্গরিককে আটক করা হয়েছে। তারা হলো- জৈন্তাপুর কেন্ডি কাঁঠালবাড়ি এলাকার অর কুমার বিশ্বাসের ছেলে নীল মনি বিশ্বাস (২৫), একই গ্রামের অতুল দেবনাথের ছেলে দোলন দেবনাথ (২২), উপজেলার চানপুর গ্রামের মহানাথ বিশ্বাসের ছেলে নগরীর শেখঘাট কলাপাড়া আম্বিয়া মিয়ার কলোনীর বাসিন্দা সুজিত বিশ্বাস (৩৭) এবং জৈন্তাপুর উপজেলার শিকারখাঁ গ্রামের মৃত মননম’র ছেলে নিতাই নম (২৮)। অভিযানকালে আসামিদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার বলেন, ওই ভারতীয় নাগরিক বাংলাদেশী নাগরিকের কাছে গরু কেনাবেচার উদ্দেশ্যে জৈন্তাপুরের কেন্ডি গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন দিলু (৩০) ও একই গ্রামের মৃত টিয়া বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাসের (২৮) সঙ্গে কথা বলে। সে গোয়াইনঘাট উপচেলার তামাবিল স্থলবন্দরের পূর্বে কাটাতার বিহীন সীমান্ত অতিক্রম করে অনুমান ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকলে আটককৃতরা তাকে অপরহণ করে সিলেট নগরীর শেখঘাট কলাপাড়ায় এনে আটকে রাখে।
পুলিশ জানায়, ওই ভারতীয় নাগরিক বাংলাদেশে কিভাবে প্রবেশ করে, তার কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এছাড়া বৈধ পাসপোর্ট/ভিসা ছাড়া কিভাবে দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে তারও কোনো সঠিক জবাব দিতে পারে নেই। ফলে কোন পাসপোর্ট, কাগজপত্র প্রদর্শন করতে না পারায় ভারতীয় নাগরিকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় (মামলা নং-০৭(১০)২০২০) রুজু করা হয়।
বাংলাদেশী নাগরিক নীল মনি বিশ্বাস (২৫), কৃষ্ণ (৪৫), দোলন দেবনাথ (২২), সুজিত বিশ্বাস (৩৭), নিতাই নম (২৮), দেলোয়ার হোসেন দিলু (৩০), রিপন বিশ্বাস (২৮) পরস্পর যোগসাজসে ভারতীয় নাগরিক WANSYMPER BIAM কে অপহরণ করায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানার মামলা (নং-০৬(১০)২০২০) দায়ের করা হয়।





























