০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে বজ্রপাতে একজনের মৃত্যু
- Update Time : ১০:৪২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে বজ্রপাতে একজনের মৃত্যু ঘটেছে। শুক্রবার সকালে বজ্রপাতে মারা যান আছলম আলী (৫০)। তিনি নোয়ারাই ইউনিয়নের রাজারগাও-বটটিলা গ্রামের মৃত মনফর আলীর পুত্র। সকালে পাশের মৌলা গ্রামের মাঠে নিজ মহিষের জন্য ঘাস আনতে যান আছলম আলী। এসময় বজ্রপাতে মাঠে তিনি মৃত্যুবরণ করেন। ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা বিষয়টি নিশ্চিত করেছেন।





























