ছাতকে চেয়ারম্যান গয়াছ আহমদের ভাই’র ইন্তেকাল এমপিসহ আওয়ামীলীগের শোক
- Update Time : ১০:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, ছৈলা আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ’র ভাই মোঃ সোনা মিয়ার (৬৭) মৃত্যুতে সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পৃথক বিবৃতিতে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব সৈয়দ আহমদ, যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, আফজাল হোসেন, সাব্বির আহমদ, সাবেক চেয়ারম্যান ফজর উদ্দিন, এড.শামছুর রহমান, আব্দুল আউয়াল, নাজমুল হোসেন, মতিউর রহমান, গয়াছ আহমদ, আফতাব উদ্দিন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ প্রমুখ শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।





























