০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে অসুস্থ রোগীর চিকিৎসার জন্য সিঙ্গেল সমিতি হেল্পলাইনের পক্ষ থেকে অনুদান প্রদান
- Update Time : ১২:১৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের ছাতকের জাউয়া বাজার ইউনিয়েনের দেবের গাও গ্রামের মোহাম্মদ জহির আলীর একমাত্র ছেলে মোহাম্মদ মুরছালিনের খাদ্যনালীতে মাংস বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে অপারেশন করা প্রয়োজন হতদরিদ্র জহির আলীর পক্ষে এত টাকা বহন করা সম্ভব নয়। মানবিক সাহায্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হলে সেটি নজরে আসে সিঙ্গেল সমিতি হেল্পলাইনের সদস্যদের।
শুক্রবার সন্ধ্যায় জহির আলীর পরিবারের সাথে দেখা করে সিঙ্গেল সমিতি হেল্পলাইনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিঙ্গেল সমিতি হেল্পলাইনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলা উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী, সোহান আলী পীর প্রমূখ। বিজ্ঞপ্তি





























