০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের কালিপুর থেকে দেড় লক্ষ টাকা মূল্যের ভারতীয় নাসির বিড়ি জব্দ
- Update Time : ০২:২৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি জব্দ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ছত্রিশ কালিপুর গ্রাম থেকে এসব বিড়ি জব্দ করেছে পুলিশ। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে কালিপুর গ্রামের জনৈক মিলন মিয়ার বাড়ি থেকে একটি প্রাইভেট কার সহ শেখ নাসির উদ্দিন বিড়িগুলো জব্দ করে। এ ঘটনায় এএসআই রেজাউল করিম বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে মিলন মিয়ার বাড়ীর অাঙিনায় রাখা একটি প্রাইভেট কারের ভেতরে থাকা নাসির বিড়ি ও কারটি জব্দ করা হয়েছে। ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ আহমেদ সন্জুর মোর্শেদ শাহিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।##





























