ছাতকে প্রবাসীর ভুমিসহ বাসা দখলের চেষ্টা থানায় মামলা, আটক ৩
- Update Time : ১২:৫৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে এক প্রবাসীর ভুমিসহ বসতঘর জোর পূর্বক দখলে নিতে ভাংচুর ও হামলার ঘটনায় ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার প্রবাসীর আত্মীয় উপজেলার কালারুকা ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের হাজী কমর উদ্দিনের পুত্র এয়াহিয়া বাদী হয়ে শহরের বৌলা গ্রামের বদরুল আলম, উসমান আলী, ফয়সল আহমদ, সুলতান মিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা(নং-১২)দায়ের করেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। অভিযোগ থেকে জানা যায়, শহরের মন্ডলীভোগ এলাকায় লন্ডন প্রবাসী জাহানারা বেগমের ২২ শতক ভুমি ও এক তলা বিশিষ্ট একটি বাসা রয়েছে। যাহা জাহানারা মঞ্জিল নামে পরিচিত। সন্তানাদি রেখে প্রায় ৪ মাস পূর্বে প্রবাসী জাহানারা বেগম মারা যান। তার জীবনদশায় এসব সম্পত্তি দেখাশোনা করে আসছেন প্রবাসীর আত্মীয় এয়াহিয়া। ওই ভুমি নিয়ে প্রবাসী জাহানারা বেগমের সাথে ছাতকের বৌলা গ্রামের বদরুল আলমের বিরোধ চলে আসছিল। ওই বাসাসহ ভুমি জোর পূর্বক দখলের চেষ্টা করে আসছিল প্রতিপক্ষরা। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের কাছে বিচার প্রার্থী হলে প্রতিপক্ষরা ক্ষীপ্ত হয়ে উঠে। ৮ সেপ্টেম্বর প্রতিপক্ষরা সংবদ্ধ হয়ে বাসা ও ভুমি দখলের চেষ্টায় বাসার দেয়াল ভাংচুরসহ বসতঘর তছনছ করে। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। এসময় বাধা দিতে আসা আব্দুল আহাদ ও সমুজ আলীকে তারা মারপিট করে আহত করে। আহতদের প্রাইভেটভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এসময় হামলাকারীরা নগদ টাকাসহ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল লুট করে নিয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। থানার উপ-পরিদর্শক ইয়াছিন মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত চলছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।





























