০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে কালাম হত্যাকান্ডের ঘটনার প্রধান ২ আসামী গ্রেফতার

  • Update Time : ১২:১৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে চাঞ্চল্যকর আবুল কালাম হত্যাকান্ডের ঘটনার প্রধান ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়। বুধবার দুপুরে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মুলংমুরী গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। হত্যাকান্ডের পর থেকে জড়িত আসামীরা এলাকা ছেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান নিয়ে নিজেদের আত্মগোপনে রাখে। গ্রেফতারকৃতরা হল উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের খাগামুড়া গ্রামের মৃত ছমেদ আলীর পুত্র আব্দুল কাহার(৩২) এবং পীরপুর গ্রামের মৃত আখলিছ আলীর পুত্র কবির মিয়া(৩০)। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃতত্বে একদল পুলিশ নোয়াখালী জেলার মুলংমড়ী গ্রামের ব্যাপারী বাড়িতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আব্দুল কাহার ও কবির মিয়াকে গ্রেফতার করেন। গত ২৪ আগষ্ট তুচ্ছ ঘটনা নিয়ে পীরপুর গ্রামেরমৃত ছমির উদ্দিনের পুত্র আব্দুল কালামকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এসময় ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনাস্থল থেকে পীরপুর গ্রামের মৃত জমসিদ আলীর পুত্র নূর আলী(২২) ও মৃত মদরিছ আলীর পুত্র শাহ আলম (৩০)কে আটক করেন। এ হত্যাকান্ডের ঘটনায় ২৫ আগষ্ট নিহতের বড় ভাই জামাল উদ্দিন বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি হত্যা মামলা(নং-২৮) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম জানান, নোয়াখালী জেলার চাটখিলে আত্মগোপনে থাকা এ দু’ আসামীকে সোর্সের মাধ্যমে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে কালাম হত্যাকান্ডের ঘটনার প্রধান ২ আসামী গ্রেফতার

Update Time : ১২:১৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০