দোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় ৪ জন প্রহরী নিয়োগ
- Update Time : ০৪:১৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করতে তার বাসা ও কার্যালয়ে প্রথম ধাপে ৪ জন আনসার নিয়োগ করা হয়েছে। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা তার নিরাপত্তার দায়িত্বে ৪ জন আনসার নিয়োগ দেয়ার কথা নিশ্চিত করে জানান, রবিবার থেকে তার নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে অফিস ও বাসার জন্য ৪ জন আনসার দায়িত্ব পালন করবেন। গত বুধবার গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা আক্তারের সরকারি বাসভবনে দুর্বৃত্তরা প্রবেশ করে তাকে ও তাঁর বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীকে (৭০) হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এরপর থেকে দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি উঠে। এ লক্ষ্যে সিলেটের ১৩ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হয়।





























