ছাতকে আমেরতল গ্রামের দু’পক্ষের বিরোধ নিষ্পত্তির উদ্যোগ
- Update Time : ১১:৪৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে দু’পক্ষের মধ্যে হামলা ও মারামারি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আমেরতল গ্রামে বিল্লাল আহমদ চেয়ারম্যানের বাড়ীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের উদ্যোগে উভয়পক্ষের লোকজনকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মখলিছুর রহমান, ছাতক উপজেলা যুবলীগের সভাপতি ও জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন, ছাতক উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মছব্বির, দোহালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদ আলী, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান সেলিম, এড. জমির উদ্দিন, সেলিম আহমদ সহ নেতৃবৃন্দ ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় এলাকার শান্তি-শৃঙ্খলার স্বার্থে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে উভয়পক্ষ মত প্রকাশ করেছেন। নির্ধারিত তারিখ ও সময়ে বিরোধ নিষ্পত্তির বৈঠক অনুষ্ঠিত হবে।





























