সুনামগঞ্জে ভারতীয় কয়লাসহ সুপারি আটক
- Update Time : ০৩:২৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ভারতীয় মাল মালা অবৈধ পথে রাজস্ব ফাঁকি দিয়ে যাতে বাংলাদেশ বর্ডার ক্রস করতে না পারে, তার জন্য বিওপির সকল জোয়ান কে কঠিন নির্দেশনা প্রদান করেছেন লেঃ কর্নেল মাকসুদুল আল। এর এই দ্বারা বাহিকতায় নির্দেশ বাস্তবায়ন করতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা রাখার মুহূর্তে চোরা কারবারিদেরকে দাওয়া করে ভারতীয় কয়লাসহ সুপার আটক করেছে বিজিবির জোয়ান।
বিজিবির সূত্র মতে জানা যায়, ২ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৩টায় লাউরগড় বিওপির টহল দল এক বিশেষ অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১২০৩/২-এস এর নিকট হতে উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ৯,০০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১,১৭,০০০/- টাকা।
একই বিজিবির টহল দল বিগত ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৭টা ২০মিনিটের সময় সীমান্ত পিলার ১২০৩/৭-এস এর নিকট হতে তাহিরপুর উপজেলাধীন বাধাঘাট ইউনিয়নের শাহ আরেফিন নামক স্থান হতে ৫০ কেজি ভারতীয় সুপারি আটক করে, যার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাকসুদুল আলম এর সত্যতা নিশ্চিত করেন । তিনি আর বলেন আটককৃত কয়লা ,সুপারি শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।





























