স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা জোনের উপদেষ্টা পরিষদ গঠন
- Update Time : ০৭:২১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা জোনের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। শনিবার ছাতক শহরের কার্যালয়ে প্রধান সমন্বয়ক প্রতীক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এই সংগঠন থেকে জেলার অসহায় গরীব লোকজন সহায়তা পাবে। স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা জোন চূড়ান্ত লক্ষ্যে পৌছতে নিরলসভাবে কাজ করছে। স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন হচ্ছে দেশের অন্যতম একটি অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন। শনিবার গঠিত উপদেষ্টা পরিষদের মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী, উপদেষ্টা ইউপি চেয়ারম্যান আবুল বরকত, ব্যবসায়ী রিয়াজ আহমদ রাজু, জুয়েল মিয়া, নেছার আহমদ, কয়েছ আহমদ, শহিদুল ইসলাম, আনিছুর রহমান চৌধুরী সুমন, সাদমান মাহমুদ সানি, জসিম উদ্দিন সালমান, আক্তার মিয়া, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, নূরুল হক, ব্যবসায়ী আলা উদ্দিন, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ব্যবসায়ী মাহবুব মিয়া, রুবা তানজিদা হক, তাছলিমা জান্নাত কাকলি, মজনু মিয়া ও আলতাব মিয়া তালুকদার।





























