গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৩
- Update Time : ০৩:০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে সড়ক দুর্ঘটনায় ৩ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে গোলাপগঞ্জ-ভাদেশ্বর সড়কের ঢাকাদক্ষিণ ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন- উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মুক্তার হোসেন (২২), আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামের মতিউর রহমান (৩৮)। অন্য আহতের নাম পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জ থেকে ঢাকাদক্ষিণগামী একটি সিএনজি অটোরিকশার বিপরীত দিক আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িতে থাকা ৩ জন যাত্রী আহত হন।
এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।





























