০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে ইলিয়াস আলীর মায়ের সাথে সাক্ষাৎ করেন মোকাব্বির খান এমপি

  • Update Time : ০৯:২৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর মা সূর্যবান বিবির সাথে সাক্ষাৎ করে দোয়া চেয়েছেন সিলেট-২ আসনের বর্তমান সংসদ সদস্য, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান। আজ বৃহস্পতিবার তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের রামধানা গ্রামে ইলিয়াসের বাড়িতে গিয়ে তার মায়ের সাথে সাক্ষাৎ করেন। ইলিয়াস আলীর ইমেজ ও তার পরিবারের প্রত্যক্ষ সহযোগিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মোকাব্বির খান। শপথগ্রহণকে কেন্দ্র করে পরবর্তীতে ইলিয়াস পরিবারের সাথে দুরত্ব তৈরী হয় তাঁর। সংসদ সদস্য নির্বাচিত হবার পর এই প্রথম তিনি ইলিয়াস আলীর মায়ের সাথে সাক্ষাতে মিলিত হলেন। এসময় সংসদ সদস্য মোকাব্বির খান ইলিয়াস আলীর মা সূর্যবান বিবির সাথে প্রায় ১৫ মিনিট কথা বলেন। তাঁর শারীরিক অবস্থার খোজঁ-খবর নেন এবং নিজের জন্যে তার কাছে দোয়া চান। পরে সেখানে উপস্থিত লোকজনকে সরিয়ে দিয়ে উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন জুনেদকে নিয়ে সূর্যবান বিবির সাথে বেশকিছু সময় একান্তে কথা বলেন মোকাব্বির খান। সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক আবদুশ শহীদ, আলাউদ্দিন, স্থানীয় ইউপি সদস্য রাজুক মিয়া রাজ্জাক, সংসদ সদস্যের এপিএস অসিত রঞ্জন দেব প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে ইলিয়াস আলীর মায়ের সাথে সাক্ষাৎ করেন মোকাব্বির খান এমপি

Update Time : ০৯:২৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০